অসহায় গ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়ালেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগের কাজ করছেন। সেই সঙ্গে গ্রামে যদি কেউ অসুস্থ থাকেন তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। রবিবার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের জামিরগোট,মধুপুর গ্রামে গিয়ে তিনি দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন। তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের দেবগ্রাম অঞ্চলের সভাপতি কার্তিক দেব সিংহ ও তৃণমূল যুব কংগ্রেসের দেবগ্রাম অঞ্চল সভাপতি কাঞ্চন দেব সিংহ।
দলীয় কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন সেই সঙ্গে দেবগ্রাম অঞ্চলের কোন গ্রামে কোন সমস্যা রয়েছে কিনা তা তিনি দলীয় কর্মীদের কাছ থেকে জানেন। এরপর তিনি জমিরগোট ,মধুপুর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছ থেকে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন ।এক অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়।তার পরিবারের সদস্যদের তিনি কথা বলেন। সেই পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি তাদের বলেন এই মেয়েটিকে সুস্থ করে তোলার জন্য তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন।
যারফলে খুশি ওই মেয়ে টির পরিবারের সকালেই।সেই সঙ্গে তিনি মধুপুর গ্রামে গিয়েএক বয়স্ক মানুষ এর পাশে গিয়ে দাঁড়ান। তিনিঅসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে রয়েছেন। তার কি অসুখ হয়েছে তাকে ডাক্তার দেখানো হয়েছে কিনা সে ব্যাপারে তিনি খোঁজ নেন, তিনি তাকে ভাল ডাক্তার দেখানোর কথা বলেন এবং তিনি তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন ।এভাবেই জামিরগোট গ্রামের একের পর এক বাড়িতে গিয়ে বাড়ির ছেলের মতো তিনি প্রতিটি মানুষের সাথে কথা বলেন এবং গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনেন।
মধুপুর গ্রামের অসুস্থ মদন রানাকে তিনি দেখতে যান এবং তাকে সুস্থ করে তোলার জন্য তিনি তাঁর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। এভাবেই রবিবার বিকালে জামিরগোট, মধুপুর, দেবগ্রাম সহ কয়েকটি গ্রাম ঘুরে তিনি মানুষের সাথে কথা বলেন এবং জনসংযোগ গড়ে তোলেন। তিনি বলেন আমি আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীদিনেও থাকবো। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন।
আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। ভয় করবেন না আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আপনারা যখন যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো।
এভাবেই বিধায়ককে গ্রামে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন বাড়ির ছেলের মতো বিধায়ক শ্রীকান্ত মাহাতো গ্রামে আসেন মানুষের খোঁজ খবর রাখেন। তাই ওই এলাকার বাসিন্দারা বিধায়ককে আশীর্বাদ করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।

Post a Comment